Pages

Ads 468x60px

শুক্রবার, ১ জুন, ২০১৮

টি-২০ র‍্যাংকিংয়ে ওপরে উঠার সুযোগ টাইগারদের


Posted by -কবারাজহাট24.নেট on জুন ১, ২০১৮ in খবর, খেলা, বাংলাদেশ | ০ Comment


আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বর্তমানে ভারতের দেরাদুনে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজে ব্যাট-বলের লড়াইয়ে ইতিবাচক ফলাফল আনতে পারলে টি-২০ র‍্যাংকিংয়ে ওপরে উঠার সুযোগ থাকছে টাইগারদের সামনে।

বর্তমানে ৮৭ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের ৮ নাম্বারে থাকা আফগানিস্তানের থেকে ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ পিছিয়ে অর্থাৎ ১০ নম্বরে থেকে সিরিজ শুরু করবে বাংলাদেশ। এই সিরিজের প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করতে পারলেই র‍্যাংকিংয়ে ওপরে উঠে আসবে সাকিব বাহিনী।

সিরিজের তিনটি টি-২০ জিতলে টাইগারদের রেটিং বেড়ে হবে ৮২, বর্তমানে ৮ এ থাকা আফগানিস্তানের কমে রেটিং দাঁড়াবে ৮০। বাংলাদেশ উঠে যাবে নয় নম্বরে আর আফগানিস্তানের রেটিং পয়েন্ট ৮৭ থেকে কমে দাঁড়াবে ৮০ তে। আর যদি এমনটাই হয় তাহলে আট থেকে দশে নেমে যাবে আফগানিস্তান। ৮৫ রেটিং পয়েন্টে থাকা শ্রীলংকা তখন এক ধাপ এগিয়ে আটে চলে যাবে।

তবে ২-১ এ সিরিজ জিতলেও র‍্যাংকিংয়ের ১০ নম্বরেই থেকে যাবে বাংলাদেশ। তখন টাইগারদের রেটিং হবে ৭৮ আর আফগানদের হবে ৮৪। তখন নয় নম্বরে নেমে যাবে আফগানরা।

বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ হেরে গেলে তাদের রেটিং কমে হবে ৭৪ আর ৩-০ তে হেরে গেলে রেটিং কমে দাঁড়াবে ৭০ এ। পক্ষান্তরে আফগানিস্তান ২ ম্যাচ জিতলে তাদের রেটিং হবে ৮৮ এবং সব ম্যাচ জিতলে তাদের রেটিং পয়েন্ট হবে ইতিহাসের সেরা ৯১, উন্নতি হবে র‍্যাংকিংয়েও।

তাই র‍্যাংকিংয়ে উন্নতি করতে চাইলে আফগানদের হোয়াইটওয়াশ করা ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। ২০২০ সালের টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলতে র‍্যাংকিংয়ে উন্নতির বিকল্প নেই সাকিব-তামিমদের সামনে।

gtv

SSC

এই ব্লগটি সন্ধান করুন

Featured

Comments

Fashion

Translate

Beauty

Travel

Like Us To Facebook

Recent Post

Breaking News

Plz_subscribe & Like, Comment, Share - my channel

Breaking News

Plz_subscribe & Like, Comment, Share - my channel
 

Sample text

Sample Text

Sample Text

 
Blogger Templates